আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || রাস্তার মাতাস্থিত গোকুলনগর খাদ্য গুদামের পার্কিং নিয়ে গাড়ির চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জানা যায়, বিশালগড় মহাকুমার গোকুলনগর খাদ্যগুদামের গাড়ি লোড এবং আনলোড করার যে পার্কিং এর জায়গাটি রয়েছে, সেই পার্কিং এর জায়গাটি বেহাল অবস্থা পরিণত হয়ে রয়েছে। বড় বড় গর্তে বর্ষার জল জমে জায়গাটিতে গাড়ি পার্কিং করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ তিন বছর ধরে এই পার্কিংয়ের জায়গা নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে গাড়ি চালকদের। পার্কিংয়ের জায়গাটি সংস্কারের জন্য স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে দপ্তরের কর্তৃপক্ষদের নজরে দেওয়ার পরও কোনরকম ভূমিকা নেয় নি দপ্তর বা স্থানীয় নেতৃত্বরা বলে অভিযোগ। সামান্য বৃষ্টি হলে হাটু সমান জল জমে থাকে। ফলে জায়গাটিতে গাড়ি যাতায়াত করলে গাড়ি গুলি যে কোন বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে অভিমত। কয়েকবার অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না বলে অভিযোগ করেন যান চালকরা। এই বেহাল দূর্দশার চিত্রটি উচ্চপদস্থ আধিকারিকগণেরা পরিদর্শনে আসেন কিন্তু এসে কোন কাজের কাজ হচ্ছে না বলে অভিযোগ জানান চালকরা। তাই সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন অতিসত্বর যাতে সে জায়গাটি সংস্কার করা হয়। তা না হলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানান যানচালকরা।
