আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || ওবিসি মোর্চার সিপাহীজলা জেলা উত্তর অংশের কার্যকারীনী বৈঠক অনুষ্ঠিত হয় পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বন্দেমাতরম সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিপাহীজলা জেলার ওবিসি মোর্চার সভাপতি বরুণ কর্মকার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সমীর রঞ্জন ঘোষ, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার, বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য, সিপাহীজলা জেলার উত্তর বিজেপি সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সহ ৫টি মন্ডলের সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদেশ ওবিসি মোর্চার সভাপতি কার্যকরণ বৈঠকে আলোচনা করতে গিয়ে বলেন, সরকারের জনমুখি সঠিক পদক্ষেপ নেওয়া, যেমন কৃষি নগরোন্নয়ন শিক্ষা-স্বাস্থ্য ও স্ব-শাসিত জনজাতি জেলা পরিষদের জীবনমান উন্নয়ন অনেকগুলি দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি বলেন, যে তিনি গর্বিত ত্রিপুরা রাজ্যে ২৫৮টি বুথে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন পালন করা হয়েছে যা ত্রিপুরা রাজ্যে কখনো হয়নি। তিনি আরো বলেন, আগামী দিন কিভাবে ওবিসি মোর্চারকে শক্তিশালী করা যায় তার জন্য ওবিসি সম্প্রদায় জনগণের সংখ্যা নির্ণয় করা এবং প্রতি বুথে বুথে ডোর টু ডোর করা এবং ওবিসি সার্টিফিকেট এর ব্যবস্থা করা। তৎসঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি তাঁর কেন্দ্রীয় লোকসভায় ২৭ জন ওবিসি সম্প্রদায়কে স্থান দেওয়া জন্য। তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে থেকে একজন ওবিসি সম্প্রদায় থেকে প্রতিমা ভৌমিককে সুযোগ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে যিনি সাত লক্ষ রেশন কার্ড হোল্ডারকে আধার লিংক এর ভিত্তিতে এক হাজার টাকা প্রদান করেছেন এবং করোনা পরিস্থিতিতে স্পেশাল রিলিফ প্যাকেজ প্রদান করেছেন।
