আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই || অভয়নগর এলাকায় প্রকাশ্যে দিবালোকে এক মদমস্ত মহিলার তাণ্ডব মাঝরাস্তায়। জানা যায়, ওই মহিলা সকাল থেকে নেশা করে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল এবং এলাকাবাসীদের গালিগালাজ করতে থাকে। এরই মাঝে অতিরিক্ত নেশার কারণে পাশে ড্রেইন পড়ে থাকে বলেও জানায় এলাকাবাসী। দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে ছুটে এসে মহিলা থানার পুলিশ। জানা যায়, এই মহিলা মহিলা পুলিশের সঙ্গে দূর্ব্যবহার করে এবং গালিগালাজ করে। পরে ওই মহিলাকে কোনরকম ভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে উজান অভয়নগর এলাকাবাসী হতভম্ব হয়ে পড়ে।
