আন্তর্জাতিক ডেস্ক ।। বিধ্বস্ত এয়ার এশিয়ার বিমানের আরো পাঁচ আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার ডুবুরিরা বৃহস্পতিবার বিমানটির মূল অংশের কাছ থেকে এসব লাশ উদ্ধার করে। লাশগুলো তখনও সিট বেল্ট বাঁধাবস্থায় ছিল।
গত মাসে ১৬২ আরোহী নিয়ে এয়ারএশিয়ার বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়।
ইন্দোনেশিয়ার সুরাবায়া নগরী থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে গত ২৮ ডিসেম্বর বিমানটি বিধ্বস্ত হওয়ার পর থেকে এনিয়ে মোট ৫৮ জনের লাশ উদ্ধার কারা হলো।
উদ্ধার সংস্থার অনুসন্ধান অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এস.বি. সুপ্রিয়াদি এএফপিকে বলেন, “আমাদের ডুবুরিরা বিমানটির মূল অংশের কাছে কাদা মাটির নিচে চাপা পড়ে থাকা পাঁচটি লাশ উদ্ধার করেছে।”
তিনি আরো বলেন, “তারা বিমানটির মূল অংশের ভেতর থেকে ছিটকে পড়ে বলে আমাদের ধারণা।”
