নাইট কারফিউর রাতে শহরে বিশেষ অভিযানে পুলিশ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ ডিসেম্বর || করোনা ভাইরাসের তৃতীয় পর্যায় ওমিক্রন প্রতিরোধে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সোমবার রাত ৯টা থেকে শুরু হয় গোটা রাজ্যে নাইট কারফিউ। রাজ্য সরকারের নির্দেশে নাইট কারফিউর রাতে গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে নামে পুলিশ। তারই অঙ্গ হিসেবে শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে চালানো হয় বিশেষ অভিযান। কারফিউর রাতে যে সকল গাড়ী বাইক অযথা ঘোরাফেরা করছিলো তাদেরকে সতর্ক করলো পুলিশ। এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, মহকুমা প্রসাশনের উদ্দ্যোগে শান্তিরবাজারে মাইকিং করা হয়েছে। অপরদিকে পুলিশ সন্ধ্যা বেলায় সকলকে সচেতন করায় সঠিক সময়মতো সকলে দোকানপাঠ বন্ধ করে নিজ নিজ ঘরে চলে গেছে। ওসি জানান, প্রথমদিনে সকলে স্বতস্ফূর্তভাবে নাইট কারফিউর নির্দেশিকা মেনে চলেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*