আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি || উদ্বোধন হলো মোবাইল বায়ো-টয়লেটের। শুক্রবার এই মোবাইল বায়ো-টয়লেটের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের মহানিদের্শক ভি এস যাদব। এদিন রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে মোবাইল বায়ো-টয়লেটের উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের অন্যান্য আধিকারিকগণ।
