২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত ১৫২ জন, মৃত্যু ৩ জনের, সুস্থ হয়ে উঠেন ৭৮৩ জন, রাজ্যে করোনায় মোট মৃত্যু ৯৮২ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি || গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৩ জনের। এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয় ১৫২ জন। শনিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪,০১৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৪১৭ জনের আর টি পি সে আর এবং ৩,৬০১ জনের র‍্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ১৫২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট হলো ৩.৭৮ শতাংশ। এদিন ৯৮২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেন।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ১৫২ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৫২ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৬, সিপাহীজলায় ১১, ধলাই জেলায় ১০, খোয়াই জেলায় ৪, ঊনকোটি জেলায় ১২, গোমতী জেলায় ২৯ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ১৯ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ৫,৭৯৮ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৯,৯৫৬ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ৯৩,২০১ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৮৮৯ জনের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*