বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জানুয়ারী || শান্তিরবাজারের বাসিন্দা স্বপন দেবনাথের আজ ২৫’তম বিবাহ বার্ষীকি। এইদিনে তিনি এই মহামারির মধ্যে শান্তিরবাজার জেলা হাসপাতাল চিকিৎসারত রোগীদের ও স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত কর্মী এবং চিকিৎসকদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করেন। শনিবার এই কর্মসূচী সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বলতে গিয়ে স্বপন দেবনাথ জানান, বিগতদিনেও উনার সামাজিক কর্মসূচী করারা ইচ্ছে ছিলো। নানান কারনে তা করে ওঠা সম্ভব হয়নি। তাই আজকের এইদিনটি বড় আকারে উৎযাপন না করে মুমুর্ষ রোগীদেরকে নিয়ে আনন্দের ভাগ বাটোয়ারা করলেন স্বপন দেবনাথ। তিনি আজকের দিনে উনার সহধর্মীনিকে ও এলাকার বিশিষ্ট সমাজসেবীদের সঙ্গে নিয়ে জেলা হাসপাতালের এই কর্মসূচীতে যোগদান করেন। স্বপন দেবনাথের এই ধরনের কর্মসূচীকে সকলে সাধুবাদ জানিয়েছেন।
