গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য শান্তিরবাজার থানার পুলিশের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ ফেব্রুয়ারী || গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেলো শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী এডিসি ভিলেজের উত্তর তাকমায় এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি প্লটে বেশ কিছু গাঁজা গাছ ধংস করলো শান্তিরবাজার থানার পুলিশ। শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ও ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস করা হয় বলে জানান শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী। তিনি জানান, পুলিশের এইধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*