আগরতলা লাইট হাউস প্রকল্পের A ও F ব্লকের শুভ সূচনা মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর || অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষের স্থায়ী আবাসনের স্বপ্ন পূরণের লক্ষ্যে আগরতলা লাইট হাউস প্রকল্পের A ও F ব্লকের শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের আবাসন প্রকল্পগুলির অন্যতম এই লাইট হাউস প্রকল্প। মোট ১৬২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটির অধীনে সাতটি ব্লকে ১,০০০টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে নির্মিত এই আবাসন প্রকল্পের মূল লক্ষ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষের জন্য স্থায়ী আবাসনের সুযোগ তৈরি করা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষের স্থায়ী আবাসনের স্বপ্ন পূরণে আগরতলা লাইট হাউস প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে উপযুক্ত আবাসন প্রদানের পাশাপাশি মানুষের নিরাপদ ও উন্নত জীবনযাপনের সুযোগ আরও সুদৃঢ় হবে।
আধুনিক প্রযুক্তিনির্ভর এই আবাসন প্রকল্প বাস্তবায়িত হলে বহু পরিবারের স্থায়ী বাসস্থানের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে। শহরের আবাসন পরিকাঠামোর উন্নয়নেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*