আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ || রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় টি পি এফ দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করেন পাতাল কন্যা।
এদিন পাতাল কন্যা বলেন, রাজ্যে বিজেপি দল যে সমস্ত কাজকর্ম করছে তা দেখে তিনি সন্তুষ্ট হয়ে বিজেপি দলে যোগদান করেন। পাতাল কন্যা আরো বলেন, ছোট ছোট আঞ্চলিক দল করে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন করা সম্ভব নয়, তাই তিনি জাতীয় দলে যোগদান করেন।
এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী মোহন ত্রিপুরা সহ বিজেপি দলের রাজ্য সভাপতি মানিক সাহা।
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত পাতাল কন্যা বিজেপি দলের যোগদান করার ফলে পাহাড়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ পাতাল কন্যা যে বিরোধ ছিল তা আরও প্রবল আকার ধারণ করবে। যেহেতু পাতাল কন্যা বিজেপি দলে যোগদান করেছেন তাই মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের বিজেপি’র সাথে যোগ করা এক প্রকার অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় রাজ্যের রাজনীতিতে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ কোন দলের সাথে জোট গড়ে আগামী দিনে লড়াই করেন।
