আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ || মঙ্গলবার ‘অল টি-টেট কেন্ডিডেটস, গ্রুপ ২০২১’ রাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ‘অল টি-টেট কেন্ডিডেটস, গ্রুপ ২০২১’ এর তরফে দাবি গুলো জানান, ২০২১ সালের টি-টেট পরীক্ষায় উত্তীর্ণ ক্যাডেটদের ক্যাটাগরি (ইউ আর, এস সি, এস টি) অনুযায়ী শূন্যপদ বাড়িয়ে সকলের একসাথে নিয়োগ করতে হবে। ২০২১ সালের টি-টেট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যারা বয়স উত্তীর্ণ হয়ে গেছেন এবং ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা টি-টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রাজ্য সরকার তাদের কথা চিন্তা করে নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন করতে হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান তারা।
