গোপাল সিং, খোয়াই, ২৩ মার্চ || স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের শহীদান দিবস উদযাপন কর্মসূচীর অংগ হিসেবে বুধবার খোয়াইয়ে এস এফ আই’র বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। পার্শ্বনাথ মুকুল ভবনের হল ঘরে আয়োজিত রক্তদান শিবিরে এদিন সংগঠনের ২২ জন নেতা কর্মী রক্তদান করেন।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা পদ্ম কুমার দেববর্মা, সুখেন্দু বিকাশ দে ও আলয় রায় সহ ছাত্র নেতৃবৃন্দ। এর আগে শহীদ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের প্রতিকৃতিতে ফুল মালায় শ্রদ্ধা নিবেদন করেন ছাত্র নেতা নারায়ন নমঃ দাস, সৈকত দাস, নয়ন চক্রবর্তী, সুমিত দেবরায়, যুব নেতা গৌতম পাল ও মণিভদ্র সিনহা।
