গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি ও অফিসার্স ইউনিয়নের ২য় দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল || ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের যৌথ ২য় দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলনের সূচনা হয় শনিবার। চলবে রবিবার পর্যন্ত। এদিন রাজধানীর সুপারী বাগানস্থিত “দশরথ দেব মেমোরিয়াল হলে” অনুষ্ঠিত হয় এই সন্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি সি. রাজীবন। প্রধান অতিথির আসন অলংকৃত করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী। সম্মেলনের প্রধান বক্তা হসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফেডারেশন অব আর আর বি অফিসার্স এর সাধারন সম্পাদক আব্দুল সঈদ খান। এদিন প্রকাশ্য অধিবেশন শেষে অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠান। জানা যায়, ১০ই এপ্রিল রবিবার সকাল ৯ টায় ‘মহিলা সেলের’ কনভেনশনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*