স্থাপনা দিবসে উজ্জীবিত এন এস ইউ আই

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল || ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর হাত ধরে যে ছাত্র সংগঠনের জন্ম হয়েছিল তা আজ ৫১ বছর পেরিয়ে ৫২’তম স্থাপন দিবস পালন করছে। ৯ই এপ্রিল এন এস ইউ আই’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলাস্থিত কংগ্রেস ভবনে এন এস ইউ আই’র প্রদেশ কমিটির উদ্যোগে দলীয় পতাকা উত্তোলন ও পথ চলতি মানূষের মধ্যে ফল মিষ্টি বিতরণের কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদিকা সারিতা লাইটপ্লাং, এন এস ইউ আই প্রদেশ সভাপতি সম্রাট রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এর পাশাপাশি ত্রিপুরা রাজ্যের প্রায় সকল জেলা মহুকুমাতে এই স্থাপনা দিবসকে কেন্দ্র করে এন এস ইউ আই’র নেতা কর্মীরা নতুন উদ্যোমে বিভিন্ন কর্মসূচি হাতে নেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*