বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ এপ্রিল || শান্তিরবাজার থানার ওসি’র দায়িত্বে বিশ্বজিৎ দেবর্বমা আসার পর থেকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জন করে যাচ্ছে। রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে কাজ করে যাচ্ছে বিশ্বজিৎ দেবর্বমা। এরই মধ্যে শনিবার বেতাগা বিকির্ন বৈদ্য পাড়া থেকে বিপুল পরিমানে নেশা সামগ্রী উদ্ধার করলো শান্তিরবাজার থানার পুলিশ। মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, ওসি বিশ্বজিৎ দেবর্বমা, এস আই সঞ্জয় দেবর্বমা, প্রফেশনাল এস আই সুজিত সরকার ও শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডি সি এম প্রীতম সরকারের নেতৃত্বে বেতাগা বিকির্ন বৈদ্য পাড়ার বাসিন্দা হিরালাল দেবানাথের বাসভবনে তল্লাসি চালিয়ে ৫৮০ কোটা তথা ২৫০.৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। তার পাশাপাশি নগদ ১১ হাজার টাকা সহ তিন জনকে আটক করলো শান্তিরবাজার থানার পুলিশ। এই অভিযান সম্পর্কে ডি সি এম প্রীতম সরকার ও ওসি বিশ্বজিৎ দেবর্বমা জানান, এইধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। শান্তিরবাজার থানার এইধরনের অভিযানে খুবই খুশি এলাকাবাসী।
