আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল || রাজ্য সফরে এসেছিলেন দেশের প্রখ্যাত সংগীত শিল্পী অনুরাধা পাড়োয়াল। শনিবার ত্রিপুরা রাজ্যে এলেন তিনি। এদিন রাজধানীর এম বি বি বিমানবন্দরে উনাকে স্বাগত জানানো হয়। রাজ্যে এসে এদিন তিনি সৌজন্য সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে। এদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার জমাতিয়া সংগীত শিল্পী অনুরাধা পাড়োয়ালকে উত্তরীয় পরিয়ে এবং রাজ্যের বাঁশের তৈরি স্মারক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।
