আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল || আবারও শিক্ষা ভবন ঘেরাও করে সর্ব শিক্ষার শিক্ষকরা। তাদের বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে এদিন শিক্ষা ভবন ঘেরাও করে তারা। জানা যায়, সর্ব শিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের একটাই দাবি ‘সমকাজে সমবেতন’ নিয়ে সরকার যা প্রতিশ্রুতি দিয়েছে তা যেন সরকার পালন করে।
