আগরতলা-ঢাকা-কলকাতা রুটে বাস সার্ভিস চালু হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত রাখা হয়েছে পরিষেবা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল || বৃহস্পতিবার থেকে আগরতলা-ঢাকা-কলকাতা রুটে বাস সার্ভিস চালু হওয়ার কথা ছিল। বহু দিন বন্ধ থাকার পর ফের বৃহস্পতিবার থেকে চালু হওয়ার কথা ছিল আগরতলা থেকে কলকাতা ভাইয়া ঢাকা বাস পরিষেবা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত রাখা হয় এই সার্ভিস। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার।
উল্লেখ্য, ৪০ জন সিট যুক্ত এই বাস পরিষেবা রোজ রাজধানী আগরতলা কৃষ্ণনগরস্থিত টি আর টি সি থেকে ছেড়ে বাংলাদেশের ঢাকা শহরে গিয়ে থামবে। সেখানে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে ফের কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। তবে এই সফরের জন্য যাত্রীদের খরচ করতে হবে মোট ২৩০০ টাকা ভাড়া। যার মধ্যে ৫০০ টাকা বাংলাদেশ সরকার ভ্রমণ কর পেয়ে থাকবেন। এই সফরে যাত্রীদের পাসপোর্ট থাকা চাই। তবে এক্ষেত্রে ট্রানজিট ভিসা করে যাত্রীদের এই পথ পাড়ি দিতে হবে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*