প্রবল বৃষ্টিতে ভূমিধসে রেল লাইনের নিচ থেকে সরে গেছে মাটি, রেল যাত্রীদের উদ্ধারের কাজে আর পি এফ জওয়ান, আটকে পরা যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা, যাত্রী দুর্ভোগ চরমে

জাতীয় ডেস্ক, আসাম, ১৫ মে || প্রবল বৃষ্টিতে ধস পড়ায় নিউ হাফলং-এ আটকে পড়েছে বহু রেল। ধসে রেল লাইনের নিচ থেকে সরে গেছে মাটি। রেল মাধ্যম বিচ্ছিন্ন হয়ে পড়েছে বারাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরাম। শনিবার সকাল থেকে রেল লাইনের বেহাল অবস্থা। বদরপুরে জংশনে আটকে পরেছিল আগরতলা থেকে রওনা হওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং হামসাফার এক্সপ্রেস। গোহাটি গামী প্যাসেঞ্জার ট্রেন নিউ হাফলং স্টেশনে দাঁড়িয়ে আছে। রেল যাত্রী উদ্ধারের কাজে হাত লাগিয়েছে আর পি এফ জওয়ান সহ আসাম পুলিশ। জানা যায়, যারা বয়স্ক যাত্রী রয়েছেন তাদের জন্য হেলিকপ্টার পরিষেবা দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আটকে পরা যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। জানা যায়, রবিবার দিনভর চলে রেললাইন সংস্কারের কাজ।
এদিকে আসাম সীমান্তের কাছে সোনাপুরের মালিডোরে ভূমিধসের কারণে ত্রিপুরার বহু যাত্রী আহত হয়েছেন। জাতীয় সড়কে ভূমিধসের কারণে আটকে পরেছে বহু যানবাহন। জানা যায়, মেঘালয়ের সড়কে বিভিন্ন স্থানেও আটকে পড়েছে কয়েক শতাধিক পণ্যবাহী লরি। যাত্রী দুর্ভোগ চরমে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*