আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মে || মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রীসভার সদস্যদের নিয়ে বৈঠক করলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার সকালে রাজভবনে নবনিযুক্ত মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান ত্রিপুরার রাজ্যপাল। এরপর মন্ত্রীসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি।
জানা যায়, খুব শীঘ্রই নতুন মুখ্যমন্ত্রী মন্ত্রীসভা ঘোষণা করবেন। তিনি বলেন, আজ আমরা সবাই একসাথে আছি। বিরোধীরা যে যা খুশি বলুক। মতবিরোধ থাকতে পারে। তবে দলে গণতন্ত্র আছে। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী পদ দুটোই গুরুত্বপূর্ণ।
রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এক পরিবারে ভাই-বোনের মধ্যেও ঝামেলা হয়। ডাঃ মাণিক সাহা যখন রাষ্ট্রীয় অধ্যক্ষ হয়েছিলেন তখন তার থেকে সাহায্য পেয়েছি। আমি এখন সংগঠনের কাজে মন দেব৷
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী ভগবান চন্দ্র দাস, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক সহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা ও বিধায়করা।
