বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ মে || বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেলো বসত ঘর। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র পদচন্দ্র নোয়াতিয়া পাড়ার বাসিন্দা সোনাধন নোয়াতিয়ার বাসভবনে সোমবার বিকেল বেলায় অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও সোনাধন নোয়াতিয়ার বসতঘর অগ্নিকান্ডে সম্পূর্ন পুরে ছাই হয়ে যায়। ঘরের মধ্যে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, টাকা, স্বর্ন অলঙ্কার সহ কোনোকিছু রক্ষা করা সম্ভব হয়নি বলে জানান সোনধন নোয়াতিয়া। অগ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে কোনোকিছু জানা যায়নি। অগ্নিকান্ডে বসতঘর ভস্মীভূত হয়ে পরার খবর পেয়ে মঙ্গলবার সোনাধন নোয়াতিয়ার বাসভবন পরিদর্শনে যান ৩৬-শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং সহ বিজেপি’র অন্যান্য নেতৃত্ব বৃন্দরা। বিধায়ক ঘটনাস্থল পরিদর্শন করে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর পতিশ্রুতি দেন। অপরদিকে বীরচন্দ্র বিজেপি’র নেতৃত্ববৃন্দরা নিজ নিজ সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে অসহায় পরিবারের লোকজনদের। জানা যায়, সোনাধন নোয়াতিয়া বিজেপি’র পৃষ্ঠা প্রমুখের দায়িত্বে রয়েছেন। এই রহস্যজনক অগ্নিকান্ডের সুত্রপাত নিয়ে রয়েগেছে প্রশ্নচিহ্ন। পরিবারের লোকজন মহকুমা শাসকের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ফান্ড থেকে সাহায্যের আবেদন করেছেন। সরকারি ভাবে সাহায্য পেলে অসহায় পরিবার পুনরায় গৃহনির্মান করতে পারবেন বলে জানান।
