বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য গৃহবধূকে মারধর করার অভিযোগ শাশুড়ি, ননদ সহ স্বামীর বিরুদ্ধে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || রাজধানীর এ ডি নগর এলাকায় এক গৃহবধূকে বাপের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা এনে দেওয়ার দাবিতে বেধড়ক মারধর করে শাশুড়ি, ননদ সহ স্বামী প্রসেনজিৎ রুদ্র পাল। এতে আহত হন অপর্না দাস নামে ২৯ বছরের ওই গৃহবধূ। পরে নিজেই আহত অবস্থায় আগরতলা আই জি এম হাসপাতালে ছুটে আসেন চিকিৎসা করার জন্য। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৃহবধূ জানান, ২০১৮ সালে প্রসেনজিৎ রুদ্র পালের সঙ্গে বিয়ে হয় ওই গৃহবধূর। বিয়ের পর থেকেই ওই গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করে যাচ্ছে শ্বশুরবাড়ির লোকজন। মারধরও করা হতো। এই বিষয় নিয়ে স্বামী, শাশুড়ি সহ ননদের বিরুদ্ধে মামলা করেন থানায় বলে জানান গৃহবধূ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*