আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে || দপ্তর বন্টন হল রাজ্যের নতুন মন্ত্রিসভার সদস্যাদের। বুধবার রাতে রাজ্যের মুখ্য সচিব কুমার অলক নবনিযুক্ত মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের পরামর্শে দপ্তর বণ্টনের বিষয়টি অবগত করেন রাজ্যবাসীকে। নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণের দু’দিন পরে দপ্তর বন্টন কর হয় মন্ত্রীসভার।সদস্যদের।
জানা যায়, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পূর্ত দপ্তর, বানিজ্য দপ্তর, নির্বাচন দপ্তর। উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণকে বিদ্যুৎ, অর্থ দপ্তর, পঞ্চায়েত দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা পেয়েছেন বনদপ্তর এবং রাজস্ব দপ্তর, মন্ত্রী রতন লাল নাথ পেয়েছেন শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, আইন দপ্তর, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পেয়েছেন পর্যটন, পরিবহন এবং কৃষি দপ্তরের দায়িত্ব, মন্ত্রী মনোজ কান্তি দেব পেয়েছেন খাদ্য এবং আরবান দপ্তরের দায়িত্ব, মন্ত্রী সান্তনা চাকমা পেয়েছেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর, মন্ত্রী রামপ্রসাদ পাল পেয়েছেন কারা দপ্তর, সংখ্যালঘু দপ্তরের দায়িত্ব, মন্ত্রী ভগবান চন্দ্র দাস পেয়েছেন শ্রম দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও তপশীলি দপ্তরের দায়িত্ব, মন্ত্রী সুশান্ত চৌধুরী পেয়েছেন পানীয় জল সম্পদ বিকাশ দপ্তর, ক্রীড়া দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্ব, নতুন মন্ত্রী রামপদ জমাতিয়া পেয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরে, মন্ত্রী প্রেম কুমার রিয়াং পেয়েছেন মৎস্য দপ্তরের দায়িত্ব।
নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন মেবার কুমার জমাতিয়া।
