আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || রবিবার খোয়াই জেলার কল্যাণপুরে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, এক সময়ে অসম উন্নয়নের উদাসীনতায় একটা অংশ বিভ্রান্ত হয়ে সন্ত্রাসের পথে চালিত হয়েছিল। কিন্তু বর্তমানে উন্মোচিত রোজগারের নিশ্চিত নয়া দিশায়, জনজাতি অংশের স্বভিমানি নাগরিকগন আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। এর ফলশ্রুতিতে, স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন দ্বারা এক সুরক্ষিত ও সমৃদ্ধশালী আগামীর পথ প্রশস্থ হয়েছে। এডিবি ও সরকারের গুচ্ছ প্রকল্পের সহায়তায়, জনজাতিদের আর্থ সামাজিক জীবনমানের বিকাশ সর্বত্র প্রতিফলিত বলে জানান তিনি।
এদিন এই মত বিনিময় সভায় উপস্থিত মায়েদের স্নেহের আলিঙ্গন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধরে কান্না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আবেগতাড়িত করে তুলে। তিনি বলেন, জীবনে এই প্রাপ্তিই আমার কাছে সর্বোচ্চ সুখানুভূতি।
