৩ দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও অসামরিক বিমান পরিবহন দপ্তরের রাজ্য প্রতিমন্ত্রী ভি কে সিং

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || ৩ দিনের ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও অসামরিক বিমান পরিবহন দপ্তরের কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী ভি কে সিং। রবিবার সকালের বিমানে রাজ্যে এসেছেন তিনি। এদিন আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানালেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রানজিত সিংহ রায়, ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সাধারণ সম্পাদক টিংকু রায়, ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক প্রমুখ।
জানা যায়, রাজ্যের বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পরিদর্শনে যাবেন। পাশাপাশি বৈঠক করবেন দলীয় কার্যকর্তাদের সাথে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*