আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে || অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে বৃহস্পতিবার নজরুল জন্মজয়ন্তী উদযাপনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ৭ লক্ষ টাকা ব্যয়ে অ্যাম্বুলেন্স প্রদান করলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত। ফিতা কেটে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত।
