বাড়ির মালিকের অনুপস্থিতিতে বাড়ি সাফ করে চলে গেলো চোরেরা !

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ মে || তেলিয়ামুড়া রাজনগরের শেফালী দাস তার পরিবারের লোকজনদের চিকিৎসা সূত্রে আগরতলায় থাকছেন দীর্ঘ দিন ধরে। তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে তিনটি গ্যাসের সিলিন্ডার, পাখা, বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী ও বাসনপত্র সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। এবিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। পুলিশ ঘটনার তদন্ত করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*