বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ মে || শান্তিরবাজার জেলা হাসাপাতালে প্রতিনিয়ত রক্তের সল্পতায় বিভিন্ন প্রকারের অস্ত্র প্রচার করা সম্ভব হয় না। রক্তের অভাবে ইমার্জেন্সি রোগিদের রেফার করতে হয়। এই রক্তের সংকট মেটাতে শনিবার এগিয়ে আসলো ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র যুব মোর্চার কার্যকর্তারা। জোলাইবাড়ী মন্ডলের যুব মোর্চার উদ্দ্যোগে বিগতদিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ও শান্তিরবাজার জেলা হাসপাতালে রক্তের প্রয়োজন হলে রক্তদানে এগিয়ে এসেছে যুবকরা। বর্তমানে রক্তের সংকটের কথা জানতে পেরে এদিন জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরীর নেতৃত্বে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যুব মোর্চা কতৃক অয়োজিত এই রক্তদান শিবিরে এলাকার যুবকরা উৎসবের মেজাজে অংশগ্রহণ করে। এই রক্তদান শিবিরের মূল লক্ষ্য ও উদ্দ্যেশ্য সম্পর্কে কিছু বক্তব্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী। তিনি জানান, উনাদের এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।
