নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক মধ্যবয়স্ক ব্যক্তির

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ মে || কল্যাণপুর থানাধীন দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগান বাজারের কাঠালতলী এলাকায় নিতাই তাতি নামে ৫০ বছরের এক মধ্যবয়স্ক ব্যক্তি নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক আটটার কিছু পরে কল্যাণপুর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এই ঘটনার খবর পেয়ে কাঠালতলীতে ছুটে গিয়ে অগ্নিদগ্ধ এবং গুরুতর আহত নিমাই তাতিকে কল্যাণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এরপর কল্যাণপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে পরবর্তী চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে আগরতলার জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কল্যাণপুর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন। এদিকে জানা গেছে, নিমাই তাতি আগেও আরো বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। সে অনেকটাই মানসিক ভাবে অসুস্থ বলেও এলাকাবাসী সূত্রে জানা গেছে। এদিকে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পড়েন নিতাই তাতির স্ত্রী নমিতা তাঁতি সহ পরিজনেরা। সকাল সকাল এই অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। শেষ সংবাদ পর্যন্ত গুরুতর আহত নিতাই তাঁতির চিকিৎসা চলছে আগরতলার জিবি হাসপাতালে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*