বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ মে || ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে জোলাইবাড়ী কমিউনিটি হলে অনুষ্ঠীত হয় লাভার্থী সন্মেলন।
আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে নানান কর্মসূচী করে যাচ্ছে মন্ডল সভাপতি অজয় রিয়াং। এরইমধ্যে সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে ও আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়যুক্ত করতে শুক্রবার জোলাইবাড়ী কমিউনিটি হলে উত্তর জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের ২৮, ২৯, ৩০, ৩১নং বুথের বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠীত হয় লাভার্থী সন্মেলন। ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি কর্তীক আয়োজিত এই সন্মেলনে উপস্থিত ছিলেন ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপি’র দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, বিজেপি’র দক্ষিন জেলার সদস্য মনিন্দ্র বিশ্বাস ও চাথই মগ, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, উত্তর জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান সহ বিজেপি’র অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এই সন্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। তার পাশাপাশি আগামী দিনে বিজেপি’কে আরো শক্তিশালী করে গড়ে তোলার জন্য ও আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি’কে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলকে বিশেষ আহব্বান জানান। এই সন্মেলনে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।
