আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে || ত্রিপুরার অ্যাঙ্গলিং অ্যান্ড অ্যাকোয়াটিক কনজারভেশন সোসাইটির উদ্যোগে মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার। দু’দিনব্যাপী আগরতলার এম বি বি কলেজ লেইকে আয়োজিত এই প্রতিযোগিতায় সব থেকে বড় মাছ যিনি শিকার করবেন তার জন্য রয়েছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার রয়েছে ডাবল ডোর ফ্রিজ এবং তৃতীয় পুরস্কারের রয়েছে ৩২ ইঞ্চি টিভি। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যরা।
