আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || রাজ্যে আবার বৃদ্ধি পাচ্ছে করোনা। সেই ক্ষেত্রে করোনা নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এগিয়ে আসে বড়দোয়ালী মন্ডল। মঙ্গলবার সচেতনতা প্রচার করে বড়দোয়ালী মন্ডল। পাশাপাশি এদিন জনসাধারণের মধ্যে মাক্স বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বড়দোয়ালী মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত প্রমুখ।
