ত্রিপুরা বিধানসভা ভবনের স্ট্রং রুম থেকে পার্লামেন্টের উদ্দেশ্যে পাঠানো হল রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বাক্স

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || ১৮ই জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ত্রিপুরাতেও বিধায়করা ভোট দিয়েছিল ত্রিপুরার বিধানসভার লবিতে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলে। তারপর সেই ব্যালট বাক্স ত্রিপুরা বিধানসভা ভবনের স্ট্রং রুমে রাখা হয়।
মঙ্গলবার সকালে স্ট্রং রুম থেকে ব্যালট বাক্সটি পার্লামেন্টের উদ্দেশ্যে আগরতলা এম বি বি বিমানবন্দর হয়ে দিল্লী নিয়ে যায় এসিস্টেন্ট রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি টিম। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত ভাবে জানান রাজ্যের চিফ ইলেকট্রোল অফিসার কিরন গিত্তে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*