আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || ২৩’র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে আরও মজবুত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে শাসক দল বিজেপি। মঙ্গলবার সংযুক্ত মোর্চার উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে কার্যকারনী বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক ভী সতীশ ও রাজ্য প্রভারী ফনিন্দ্র নাথ শর্মা প্রমুখ।
