আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || শুক্রবার ৭-রামনগর বিধানসভা এলাকার বিধায়ক সুরজিৎ দত্তের উদ্যোগে স্বাধীনতার ৭৫’তম বছর পূর্তি উপলক্ষে তিরঙ্গা শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন বাইক সহযোগে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়ক সুরজিৎ দত্ত প্রমুখ।
