আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ ১১ জন কংগ্রেস কর্মীর উপর দুস্কৃতিকারীদের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলো কংগ্রেস। শুক্রবার আগরতলার রাজপথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রদেশ কংগ্রেস ইনচার্জ সজরিতা, প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা, গোপাল চন্দ্র রায়, এন এস ইউ আই’র সভাপতি সম্রাট রায় সহ অন্যান্যরা।
পাশাপাশি এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কংগ্রেস। বৃহস্পতিবার মজলিসপুর বিধানসভা কেন্দ্র এলাকায় বিধায়ক সুদীপ্ রায় বর্মনের উপর দুষ্কৃতীরা আক্রমণের তীব্র নিন্দা জানায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব।
