গত সাড়ে চার বছরে রাজ্যে মাথাপিছু বৃদ্ধি পেয়েছে দুগ্ধ, ডিম ও মাংসের পরিমাণঃ মন্ত্রী ভগবান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || রাজ্যে দুগ্ধ উৎপাদনের দিকে সফল রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। পাশাপাশি গত সাড়ে চার বছরে রাজ্যের পশুপালন দপ্তর যথেষ্ট সাফল্য অর্জন করেছে। শুক্রবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস।
তিনি রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের গত সাড়ে চার বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে বলেন,
২০১৭-১৮ সালে মাথাপিছু দুগ্ধ উৎপাদন হয়েছে ১২০ গ্রাম। ২০১৮-১৯ সালে ১২৯ গ্রাম, ২০১৯-২০ সালে ১৩৬.৩৯ গ্রাম, ২০২০-২১ সালে ১৪১.১৫ গ্রাম এবং ২০২১-২২ সালে রাজ্যে মাথাপিছু দুগ্ধ উৎপাদন হয়েছে ১৪৭.০৮ গ্রাম।
তিনি বলেন, ডিম উৎপাদনেও সাফল্য অর্জন করেছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। ২০১৭-১৮ সালে রাজ্যে প্রতি বছর মাথাপিছু ডিম উৎপাদন হয়েছে ৬৭টি। ২০১৮-২০১৯ সালে ৭০টি, ২০১৯-২০ সালে ৭৪টি, ২০২০-২১ সালে ৭৬টি এবং ২০২১-২০২২ সালে রাজ্যে প্রতি বছর মাথাপিছু ডিম উৎপাদন হয়েছে ৭৯টি। মন্ত্রী শ্রী দাস বলেন, মাংস উৎপাদনের ক্ষেত্রেও সাফল্য পেয়েছে দপ্তর। ২০১৭-১৮ সালে রাজ্যে মাথা পিছু মাংস উৎপাদন হয়েছে ১১.৬৪ গ্রাম, ২০১৮-১৯ সালে ১২.১৮ গ্রাম, ২০১৯-২০ সালে ১২.৮৩ গ্রাম, ২০২০-২১ সালে ১৩ গ্রাম এবং ২০২১-২২ সালে রাজ্যে মাথা পিছু মাংস উৎপাদন হয়েছে ১৩.৪০ গ্রাম।
এদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ভগবান চন্দ্র দাস ছাড়াও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিশেষ সচিব টি কে দেবনাথ এবং দপ্তরের অধিকর্তা দিলীপ কুমার চাকমা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*