আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট || বৃহস্পতিবার আগরতলা এনএসআরসিসি হলে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক পাওয়ার লিফটিং ও ওয়েট লিফটিং প্রতিযোগিতা। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব সরুজু চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সভাপতি সহ অন্যান্যরা। প্রায় শতাধিক খেলোয়ার অংশগ্রহণ করে এই দুই দিনের প্রতিযোগিতায়।
