পুলিশের সফল অভিযান, ৫২ কৌটা ব্রাউন সুগার সহ এক যুবক আটক

গোপাল সিং, খোয়াই, ১১ অক্টোবর || মাদক কারবারের বিরুদ্ধে খোয়াইতে আবারও বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ খোয়াই রাধানগর স্ট্যান্ড সংলগ্ন এম বাজার এলাকায় সাদা পোশাকের পুলিশের এক বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম জয়ন্ত দেবনাথ, বাড়ি খোয়াই বনকর এলাকায়। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে এলাকায় অবৈধ মাদক কারবারে যুক্ত থাকার গুরুতর অভিযোগ ছিল। রবিবারের এই আকস্মিক অভিযানে তাঁর কাছ থেকে মোট ৫২ কৌটা অবৈধ ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
সিভিল পোশাকের পুলিশ প্রথমে তাঁকে আটক করার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তল্লাশির জন্য শহরের সুভাষপার্ক পুলিশ আউট পোস্টে নিয়ে আসে। পরবর্তীতে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট মাদক আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*