আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট || ২০২০ সালে মূল্যবৃদ্ধি নিয়ে সি আই টি ইউ’র ডাকে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে প্রতিবাদ সভা করা হয়েছিল। পুলিশ থেকে আগাম অনুমতি নিয়ে এই প্রতিবাদ সভাতে শামিল হয়েছিলেন সি আই টি ইউ নেতৃত্বরা। তখন আগরতলায় ১৪৪ ধারা মোতায়ন ছিল বলে জানা যায়। এই ১৪৪ ধারা অমান্য করে সি আই টি ইউ সভা করেছিলেন, তাই পুলিশ সিআইটিইউ নেতাদের বিরুদ্ধে মামলা নিয়েছিল। তাদের মধ্যে রয়েছে প্রাক্তন মন্ত্রী তথা সিআইটিইউ নেতা মানিক দে, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ ৮ জন নেতৃত্ব। তাদের মধ্যে প্রাক্তন বিধায়ক পবিত্র কর ও প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ ৭ জন নেতা আগে জামিন নিয়েছিল কোর্ট থেকে, প্রাক্তন মন্ত্রী মানিক দে বিশেষ কাজে রাজ্যের বাইরে থাকায় বৃহস্পতিবার জামিন নিয়েছেন কোট থেকে। তাদের পক্ষের আইনজীবী ভাস্কর দেববর্মা এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।
