বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ সেপ্টেম্বর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পিলাক এলাকায় রবিবার মহালয়ার পূর্ণলগ্নে উচ্ছাস সামাজিক সংস্থার উদ্দ্যোগে এলাকার লোকজন ও সামাজিক সংস্থার সদস্যদের নিয়ে বাইক র্যালির মাধ্যমে প্রভাতফেরীর আয়োজন করা হয়। উচ্ছাস সামাজিক সংস্থা গঠন করার পর থেকে নানান সামাজিক কর্মসূচী করে যাচ্ছে সংস্থার সদস্যরা। এরইমধ্যে শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে একগুচ্ছ সামাজিক কর্মসূচী হাতে নিয়েছে উচ্ছাস সামাজিক সংস্থা। যার মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান। এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরতে গিয়ে উচ্ছাস সামাজিক সংস্থার সদস্য আজকের কর্মসূচীর পাশাপাশি আগামী দিনের কর্মসূচী সম্পর্কে জানান। সামাজিক সংস্থার সদস্য জানান, আগামী ২৯শে সেপ্টেম্বর উচ্ছাস সামাজিক সংস্থার উদ্দ্যোগে রামরাইবাড়ী হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় স্বচ্ছভারত অভিযান অনুষ্ঠিত করা হবে। সামাজিক সংস্থা কতৃক আয়োজিত আজকের প্রভাত ফেরী পিলাক বাজার থেকে শুরু হয়ে রামরাইবাড়ী বাজার হয়ে জোলাইবাড়ীর বিভিন্নপথ অতিক্রান্ত করে পুনরায় পিলাক বাজারে এসে সমাপ্তি হয়। উচ্ছাস সামাজিক সংস্থা কতৃক আয়োজিত আজকের এই প্রভাত ফেরিতে এলাকার লোকজনেরা ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহণ করে।
