প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ২৩তম কিস্তি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || আগরতলার এ. ডি. নগরস্থিত ত্রিপুরা স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে শনিবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN)-এর ২৩তম কিস্তি প্রকাশ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।
এই অনুষ্ঠানে কৃষকদের আর্থিক স্বনির্ভরতা ও কৃষিক্ষেত্রের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের ওপর আলোকপাত করা হয়। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি কৃষক সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছেন, যার ফলে কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
তিনি আরও বলেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে কৃষি ও গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এবং কৃষকদের উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠিতে কৃষি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*