আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || আগামী ২৪শে মার্চ অনুষ্ঠিত হবে ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন। এদিন প্রথা মেনে রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন। এই অধিবেশনে ভোট-অন-একাউন্ট পেশ করবে রাজ্য সরকার। ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (১) নম্বর ধারার প্রদত্ত ক্ষমতাবলে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য এদিন বেলা ১১টায় ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন আহবান করেছেন।
