গেরুয়া আবির মেখে বিজয় উৎসবের আনন্দে মাতোয়ারা তেলিয়ামুড়াবাসী

সাগর দেব, তেলিয়ামুড়া, ১১ মার্চ || শনিবার গেরুয়া আবির এবং ফুলের মালা গলায় দিয়ে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি’র জয়ী বিধায়িকা কল্যাণী রায়কে নিয়ে বিজয় উৎসবে মাতোয়ারা হলো তেলিয়ামুড়া বিধানসভাবাসী।
উল্লেখ্য, ২০২৩ বিধানসভা নির্বাচনে ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণী সাহা রায় রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হয়ে বিধায়িকা হন। সেই খুশিতে শনিবার তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিভিন্ন শক্তি কেন্দ্র এবং বুথ ভিত্তিক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। জয়ের পর এই প্রথম তেলিয়ামুবাসী বিধায়িকা কল্যাণী রায়’কে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়ে। ৮ থেকে ৮০ সকল অংশের মানুষ জন গেরুয়া আবির খেলে আনন্দে গা ভাষাতে শনিবার তেলিয়ামুড়ার বিভিন্ন স্থানে প্রত্যক্ষ করা যায়। কালিটীলা, জয়নগর, বান্দর চৌমুহনী, তুইসিন্দ্রাই সহ করইলং, মোহরছড়া ইত্যাদি স্থানে এদিন বিজেপি দলের কর্মী সমর্থকেরা গেরুয়া আবির মেখে বিজয় উৎসবের আনন্দে মাতোয়ারা হতে পরিলক্ষিত হয়।
এ প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই নির্বাচনে কংগ্রেস-সিপিআই(এম) জোট যেভাবে অপপ্রচার চালিয়েছিল এর যোগ্য জবাব দিয়ে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে পুনরায় বিধানসভায় পাঠিয়েছেন জনগণ। এই জয় আপামর জনগণের। তাই তাদের সাথে আনন্দ ভাগ করে নিতে দলীয় নির্দেশে এই বিজয় উৎসব।আগামী দিনেও তেলিয়ামুড়া বিধানসভা এলাকার প্রতিটি মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি তার প্রয়াস চালিয়ে যাবেন বলে জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*