দাঁড়ি পাল্লায় ওজন করে মন্ত্রীর ওজন সম লাড্ডু সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করলো বিজেপি কর্মীরা

সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ মার্চ || অভিনব পদ্ধতিতে নব নবনিযুক্ত মন্ত্রীকে সম্মান জানালো কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন খাসিয়ামঙ্গল এলাকার বিজেপি কর্মীরা। রবিবার বেলা ১১টায় খাসিয়ামঙ্গল বাজারে ওজন মাপার দাড়ি পাল্লার একদিকে কৃষ্ণপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং অপরদিকে লাড্ডু দিয়ে ওজন করা হয়। মন্ত্রীর ওজন সম ৭৪ কেজি লাড্ডু খাসিয়ামঙ্গল এলাকার সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করা হয়। দলিয় কর্মীদের দ্বারা এধরনের অভিনব পদ্ধতিতে সম্মান জানানোয় মন্ত্রী নিজেই আপ্লুত হন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*