সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ মার্চ || বড় সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেলো তেলিয়ামুড়ার বাজারের একটা অংশ। শনিবার রাত তখন প্রায় ১০টা। আসাম -আগরতলা জাতীয় সড়কের পাশে বাজেমালের গোডাউন থেকে আগুনের শিখা দেখতে পায় পথ চলতি মানুষ। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া দমকল ইঞ্জিন। পরে কল্যাণপুর থেকেও আরেকটি দমকলের গাড়ী আগুন নেভাতে আসে। দমকল কর্মী এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন আয়ত্বে আনতে সক্ষম হয়। কারন অগ্নি সংযোগের উৎস স্থল তেলিয়ামুড়া বাজারের ঘন ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলির মধ্যে একটি স্থান। বলা চলে যথা সময়ে আগুন নিয়ন্ত্রণে আসার ফলে তেলিয়ামুড়া শহরের একটা বড় অংশ বিশাল ক্ষতির হাত থেকে রক্ষা পায়, তবে আগুনের কারণে যতটা না ব্যবসায়ীদের ক্ষতি হয়, তার থেকে দমকল কর্মীদের জলের কারণে ক্ষতি হয়েছে বেশি। খবর পেয়ে রাতেই তেলিয়ামুড়ার বিধায়ীকা কল্যাণী সাহা রায় সঙ্গে সঙ্গেই ঘটনা স্থলে ছুটে আসেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
