বিজয় মিছিল করার জন্য সিপিআই(এম) সমর্থকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ এক নেতার বিরুদ্ধে

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ মার্চ || বিজয় মিছিলকে কেন্দ্র করে চরম গোষ্ঠী কোন্দল। ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ১৭নং বুথে।
ঘটনার বিবরণে জানা যায়, রাজ্য বিধানসভার নির্বাচনে বিজেপি দলের জয়জয়কার হওয়ার সুবাদে চলতি মাসের ১১ই মার্চ সমগ্র রাজ্যে বিজেপি’র কর্মীরা বিজয় মিছিল করেছিল। ঐদিন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রেও বিধায়ক বিকাশ দেববর্মার উপস্থিতিতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু কৃষ্ণপুর মণ্ডলের নেতা রঞ্জিত সরকার, খোয়াই জেলা নেতৃত্ব নির্মল সরকার এবং মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের মেম্বার সুজিত দাস এলাকার সিপিআই(এম) সমর্থকদের কাছ থেকে টাকা আদায় করছে বিজয় মিছিল করার জন্য বলে অভিযোগ। এই ঘটনা সত্যিকেন্দ্রের কর্ডিনেটরের নজরে আসতেই এলাকায় তুলকালাম কান্ডের সৃষ্টি হয়। পরিস্থিতির সামাল দিতে একসময় তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যেতে হয়। মুহূর্তের মধ্যে এলাকায় সালিশি সভাও বসে। গোটা ঘটনাটি মন্ত্রী বিকাশ দেববর্মা নজরে নিয়ে আসে কর্মীরা। বিকাশ দেববর্মা ঘটনা জানতে পেরে দ্বিতীয়বার বিজয় মিছিল নিয়ে কোন সাই দিলেন না কর্মীদের। এতে রঞ্জিত সরকার, নির্মল সরকার এবং সুজিত দাস অনেকটাই ব্যাক ফুটে চলে যায়। বিজেপি দলের একাংশ কর্মীদের অভিযোগ এই তিন নেতা সিপিআই(এম) দলের কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এনিয়ে কৃষ্ণপুর এলাকায় চরম গোষ্ঠী কুন্দল শুরু হয় বলে অভিযোগ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*