৮০ কৌটা ড্রাগস সহ আটক ২ যুবক

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ মার্চ || ড্রাগস সহ আটক ২ যুবক। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়াতে। জানা যায়, আগরতলা থেকে TR 01W6267 নম্বরের বাইক নিয়ে দুই যুবক ড্রাগস সহ তেলিয়ামুড়ার দিকে আসছিল। এই গোপন সংবাদটি মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার কাছে আসলে উনি পুলিশ কর্মীদের নিয়ে হাওয়াইবাড়ি এলাকায় উৎপেতে বসে। সেইসময় বাইকটি আসলে তা আটক করে থানায় নিয়ে আসে। বাইকে থাকা আকাশ সরকার (১৮) ও রাজদীপ বণিককে (১৮) আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৮০ কৌটা ড্রাগস উদ্ধার করে পুলিশ। এই ক্ষেত্রে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*