বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ মার্চ || বুধবার সকাল থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতীতে নামলো সাফাই কর্মীরা। শান্তিরবাজার জেলা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সাফাই কর্মীরা। বর্তমানে জেলা হাসপাতালে ২৫ জন সাফাই কর্মী রয়েছে। উনাদের অভিযোগ কে ডি এস কোম্পানি উনাদের প্রায় আরাই মাসের মতো বেতন দিচ্ছেনা। সাফাইকর্মীরা জানান, উনারা বিগত অনেকবছর যাবৎ জেলা হাসপাতালে কাজ করে যাচ্ছেন। উনারা এখনো সঠিকভাবে জানেন না উনাদের মাসিক বেতন কত। উনারা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, যতদিন পর্যন্ত উনাদের দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত উনারা কর্মবিরতী করবেন বলে জানায় তারা।
